Foundational Wealth

Women Hygiene Products

SylChina Express ২০২৪ থেকে চীনা মানসম্পন্ন পণ্য আমদানি করছে; মেনস্ট্রুয়াল কাপ, চাইনিজ টি ও ফেমিনিন হাইজিন পণ্যে ৬ মাসে মুদারাবায় সম্ভাব্য ১০–১৫% লাভের সুযোগ।

Women Hygiene Products

Model: Mutual Finance - Mudarabah

SylChina Express ২০২৪ থেকে চীনা মানসম্পন্ন পণ্য আমদানি করছে; মেনস্ট্রুয়াল কাপ, চাইনিজ টি ও ফেমিনিন হাইজিন পণ্যে ৬ মাসে মুদারাবায় সম্ভাব্য ১০–১৫% লাভের সুযোগ।

Target amount: 600,000 BDT

Funded: 0 BDT

Waiting: 600,000 BDT

Repayment: 630,000 BDT to 645,000 BDT

Duration: 6 months

Markup Return: 10% - 15%

Expected Annualized ROI: 10% - 15%

Days Left: 0 days

Share-based participation: 50,000 BDT per share

ব্যবসার পরিচিতি
SylChina Express একটি আমদানি ও ডিস্ট্রিবিউশন ভিত্তিক উদ্যোগ, যা চীনের নির্ভরযোগ্য প্রস্তুতকারক ও সরবরাহকারীদের কাছ থেকে উন্নতমানের পণ্য সংগ্রহ করে বাংলাদেশে বাজারজাত করে থাকে। প্রতিষ্ঠানটি ২০২৪ সাল থেকে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা, সরবরাহ চেইন নেটওয়ার্ক এবং স্থানীয় বাজার বিশ্লেষণের ভিত্তিতে ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করছে।

বর্তমান প্রকল্পে নারীদের স্বাস্থ্য ও দৈনন্দিন ব্যবহারের গুরুত্বপূর্ণ পণ্যসমূহ যেমন: 
- Menstrual Cup, বিভিন্ন ধরনের Chinese Tea এবং Feminine Hygiene Accessories,
- আমদানি করে বাজারে সরবরাহ করা হবে। এই পণ্যগুলো বর্তমানে বাংলাদেশের শহর ও অনলাইন মার্কেটপ্লেসে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে।

বাজার সম্ভাবনা (Market Opportunity): 
বাংলাদেশে নারীদের স্বাস্থ্য সচেতনতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসম্মত পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে। বিশেষ করে Menstrual Cup বর্তমানে একটি উদীয়মান বাজার তৈরি করেছে, কারণ এটি দীর্ঘদিন ব্যবহারযোগ্য, স্বাস্থ্যসম্মত এবং অর্থনৈতিকভাবে সাশ্রয়ী। অন্যদিকে Chinese Tea আন্তর্জাতিকভাবে একটি জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয় হিসেবে পরিচিত এবং স্বাস্থ্যসচেতন ভোক্তাদের মধ্যে এর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই দুটি বাজারের সমন্বয়ে SylChina Express একটি সম্ভাবনাময় ও দ্রুত সম্প্রসারণযোগ্য ব্যবসায়িক সুযোগ তৈরি করেছে।

আমাদের সার্ভিস:
SylChina Express নিম্নোক্ত সেবাগুলো প্রদান করে থাকে:
-- চীনের নির্ভরযোগ্য সরবরাহকারীদের থেকে পণ্য সংগ্রহ 
- পণ্যের গুণগত মান যাচাই ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট 
 - আমদানি, কাস্টমস ক্লিয়ারেন্স ও লজিস্টিক ব্যবস্থাপনা 
 - স্থানীয় বাজারে ডিস্ট্রিবিউশন ও অনলাইন সেলস চ্যানেল পরিচালনা 

ইউনিক ভ্যালু প্রপোজিশন (Why Us): 
SylChina Express বাজারে আলাদা অবস্থান তৈরি করেছে নিম্নলিখিত কারণে:— 
 - চীনের সরাসরি সাপ্লাই সোর্সের সাথে সংযোগ 
 - কম খরচে পণ্য আমদানির দক্ষতা 
 - দ্রুত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট 
 - উদীয়মান স্বাস্থ্য ও লাইফস্টাইল মার্কেটকে লক্ষ্য করে পণ্য নির্বাচন 
 - বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন পরিচালনা টিম 

রেভিনিউ মডেল: 
এই প্রকল্পে মূল আয়ের উৎস হবে:— 
 - আমদানি করা পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় 
 - অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি গ্রাহকের কাছে বিক্রয় 
 - ডিস্ট্রিবিউটর ও রিসেলার নেটওয়ার্কের মাধ্যমে বিক্রয় সম্প্রসারণ 
 - পণ্যের ক্রয়মূল্য, আমদানি ব্যয়, মার্কেটিং ও অপারেশনাল খরচ বিবেচনায় ১০%–১৫% সম্ভাব্য নেট মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

বিনিয়োগ সুযোগ: - 
- Investment Duration: ৬ মাস 
- Investment Type: মুদারাবা 
 - Products Quantity: ৩,০০০ – ৫,০০০ পিস 
 -Target Net Profit: ১০% – ১৫% 
 - Profit Distribution: ৫০ : ৫০ (Investor & Business Manager) 

বিনিয়োগকারীদের মূলধন SylChina Express এর এই নির্দিষ্ট ব্যবসায়িক প্রকল্পে ব্যবহার করা হবে এবং প্রকৃত ব্যবসায়িক লাভের ভিত্তিতে মুনাফা বণ্টন করা হবে।

 ঝুঁকি ব্যবস্থাপনা: 
যেকোনো ব্যবসায়িক কার্যক্রমের মতো এই প্রকল্পেও কিছু সম্ভাব্য ঝুঁকি বিদ্যমান থাকতে পারে, যেমন:- 
- আন্তর্জাতিক শিপিং বিলম্ব 
 - আমদানি সংক্রান্ত প্রশাসনিক জটিলতা 
 - বাজারের চাহিদার পরিবর্তন 
 - বৈদেশিক মুদ্রার মূল্য পরিবর্তন SylChina Express 

এসব ঝুঁকি কমানোর জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করে থাকে:- 
 - নির্ভরযোগ্য সাপ্লাই সোর্স নির্বাচন 
 - পণ্যের চাহিদা যাচাই করে আমদানি 
 - পর্যায়ক্রমিক ইনভেন্টরি ব্যবস্থাপনা 
 - বিক্রয় চ্যানেল বৈচিত্র্যকরণ

শরিয়াহ সম্মত পরিচালনা:
SylChina Express বিনিয়োগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াহর নীতিমালা অনুসরণ করে। এই প্রকল্পে মুদারাবা মডেল অনুসারে বিনিয়োগ গ্রহণ করা হবে, যেখানে বিনিয়োগকারীরা মূলধন প্রদান করবেন এবং ব্যবসা ব্যবস্থাপনা পরিচালনা করবে SylChina Express। 

সকল লেনদেন সুদমুক্ত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক নীতির উপর পরিচালিত হবে এবং প্রকৃত ব্যবসায়িক লাভের উপর ভিত্তি করেই মুনাফা বণ্টন করা হবে।

Apply for participation

Enter multiples of 50,000 BDT (per share). Target: 600,000 BDT.