Foundational Wealth
Royal Food Cart
রয়েল ফুড কার্ট একটি স্ট্রিটফুড প্ল্যাটফর্ম যেটি নতুন দুইটি পয়েন্টে বিনিয়োগ গ্রহণ করছে;৪ মাসের মুদারাবা বিনিয়োগে ১৮%-৩০% মুনাফার সম্ভাবনা রয়েছে।

Model: Mutual Finance - Mudarabah
রয়েল ফুড কার্ট একটি স্ট্রিটফুড প্ল্যাটফর্ম যেটি নতুন দুইটি পয়েন্টে বিনিয়োগ গ্রহণ করছে;৪ মাসের মুদারাবা বিনিয়োগে ১৮%-৩০% মুনাফার সম্ভাবনা রয়েছে।
Target amount: 30,000 BDT
Funded: 0 BDT
Waiting: 30,000 BDT
Repayment: 31,800 BDT to 33,000 BDT
Duration: 4 months
Markup Return: 18% - 30%
Expected Annualized ROI: 18% - 30%
Days Left: 0 days
Share-based participation: 3,000 BDT per share
ব্যবসার পরিচিতি:
Royal Food Cart একটি মোবাইল স্ট্রিট ফুড উদ্যোগ, যা ২০২৫ সাল থেকে জনপ্রিয় স্ট্রিট ফুড সরবরাহের মাধ্যমে গ্রাহকদের কাছে একটি নতুন অভিজ্ঞতা প্রদান করে আসছে।
বর্তমান নগরজীবনে দ্রুত, সাশ্রয়ী এবং সুস্বাদু খাবারের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদাকে সামনে রেখে Royal Food Cart একটি মোবাইল ফুড কার্ট মডেলের মাধ্যমে বিভিন্ন ধরনের জনপ্রিয় স্ট্রিট ফুড গ্রাহকদের কাছে সরাসরি পৌঁছে দেয়।
এই উদ্যোগের মাধ্যমে শহরের ব্যস্ত এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থান, অফিস জোন এবং জনসমাগমপূর্ণ স্থানে বিভিন্ন ধরনের সুস্বাদু ও মানসম্মত স্ট্রিট ফুড পরিবেশন করা হবে।
বাজার সম্ভাবনা (Market Opportunity):
বাংলাদেশের শহরগুলোতে স্ট্রিট ফুড একটি দ্রুত বর্ধনশীল খাদ্য বাজার। বিশেষ করে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের মধ্যে সাশ্রয়ী ও দ্রুত পাওয়া যায় এমন খাবারের প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মোবাইল ফুড কার্ট মডেল এই বাজারে একটি কার্যকর ব্যবসায়িক সমাধান, কারণ এটি:-
-কম খরচে ব্যবসা পরিচালনার সুযোগ দেয়
-দ্রুত বিভিন্ন স্থানে ব্যবসা সম্প্রসারণ সম্ভব করে
-গ্রাহকের কাছে সরাসরি পৌঁছানোর সুবিধা সৃষ্টি করে
এই বাস্তবতার ভিত্তিতে Royal Food Cart একটি সম্ভাবনাময় ও সম্প্রসারণযোগ্য খাদ্য ব্যবসা হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করছে।
আমাদের সার্ভিস:
Royal Food Cart গ্রাহকদের জন্য নিম্নলিখিত সেবা প্রদান করে:-
-বিভিন্ন ধরনের জনপ্রিয় স্ট্রিট ফুড প্রস্তুত ও পরিবেশন
-দ্রুত সার্ভিস ও গ্রাহকবান্ধব পরিবেশ
-পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত খাদ্য প্রস্তুত প্রক্রিয়া
-জনবহুল স্থানে মোবাইল ফুড সার্ভিস
ইউনিক ভ্যালু প্রপোজিশন (Why Us):
Royal Food Cart বাজারে আলাদা পরিচিতি তৈরি করেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণে:-
-মোবাইল ফুড কার্ট ভিত্তিক ফ্লেক্সিবল ব্যবসা মডেল
-জনপ্রিয় ও বৈচিত্র্যময় স্ট্রিট ফুড মেনু
-দ্রুত সার্ভিস ও সহজলভ্যতা
-গ্রাহকবান্ধব মূল্যনীতি
-অভিজ্ঞ পরিচালনা ও বাস্তব ব্যবসায়িক ব্যবস্থাপনা
রেভিনিউ মডেল:
Royal Food Cart এর আয়ের প্রধান উৎস হলো:-
-স্ট্রিট ফুড সরাসরি বিক্রয়
-জনবহুল এলাকায় দৈনিক খাদ্য বিক্রয় কার্যক্রম
-বিশেষ ইভেন্ট বা জমায়েতে ফুড সার্ভিস প্রদান
-এই মডেলের মাধ্যমে প্রতিদিনের নগদ বিক্রয় (Cash Flow) তৈরি হয়, যা ব্যবসাকে দ্রুত পরিচালনা ও সম্প্রসারণে সহায়তা করে।
বিনিয়োগ সুযোগ:
Royal Food Cart বিনিয়োগকারীদের জন্য ইসলামী শরীয়াহ অনুমোদিত মুদারাবাহ ভিত্তিক ব্যবসায়িক সুযোগ প্রদান করে, যেখানে বিনিয়োগের অর্থ ফুড কার্ট পরিচালনা, খাদ্য উপকরণ সংগ্রহ, সরঞ্জাম ও অপারেশনাল কার্যক্রমে ব্যবহার করা হবে।
এই উদ্যোগের লক্ষ্য হলো একটি স্থিতিশীল ও সম্প্রসারণযোগ্য খাদ্য ব্যবসা তৈরি করা, যা ভবিষ্যতে একাধিক ফুড কার্ট ইউনিটের মাধ্যমে আরও বিস্তৃত করা সম্ভব।
ঝুঁকি ব্যবস্থাপনা:
খাদ্য ব্যবসায় কিছু সম্ভাব্য ঝুঁকি থাকতে পারে, যেমন:-
-আবহাওয়া বা পরিবেশগত প্রভাব
-লোকেশন পরিবর্তনের প্রয়োজন
-কাঁচামালের মূল্য পরিবর্তন
-দৈনিক বিক্রয়ের ওঠানামা
Royal Food Cart এসব ঝুঁকি কমানোর জন্য:-
-জনবহুল ও উপযুক্ত লোকেশন নির্বাচন
-মানসম্মত ও নির্ভরযোগ্য কাঁচামাল সরবরাহ
-সঠিক মূল্যনীতি ও মেনু ব্যবস্থাপনা
-গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া
এই কৌশলগুলো অনুসরণ করে ব্যবসার স্থিতিশীলতা বজায় রাখে।
